সারাদেশ

মান্দায় বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  নওগাঁ প্রতিনিধিঃ ২৫ জানুয়ারি ২০২৬ , ১২:১৮:৫৯ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গনেশপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে গনেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন। তিনি তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। তিনি বলেন, মান্দার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করে যেতে চান।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, মান্দা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, মান্দা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি জামিলা আক্তার ফেন্সি, মান্দা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন খাজাম প্রমুখ।
জনসভা সঞ্চালনা করেন ৫নং গনেশপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন।
জনসভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, কৃষক দল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content