শিক্ষা ও শিক্ষাঙ্গন

বাকৃবি’র নতুন বছরের তথ্য নির্দেশিকার মোড়ক উন্মোচন

  মুহাম্মদ সোহান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ২৯ জানুয়ারি ২০২৬ , ১০:২৬:৩৫ প্রিন্ট সংস্করণ

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সনের তথ্য নির্দেশিকার (ডায়েরি) মোড়ক উন্মোচন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ডায়েরি বিতরণের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ সময় ডায়েরি মুদ্রণ কমিটির সভাপতি মাৎস্যবিজ্ঞান অনুষদের একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মোঃ আলী রেজা ফারুক, সদস্য অধ্যাপক ড. মোঃ সামছুল আলম ভূঞা, অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন এবং সদস্য-সচিব জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপাচার্য নতুন বছরের একটি চমৎকার তথ্য নির্দেশিকা প্রকাশ করায় এর মুদ্রণ কমিটির আহ্বায়কসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সময়ানুবর্তী ও মানসম্মত কার্যক্রম অব্যাহত থাকবে।

 

আরও খবর

Sponsered content