শিক্ষা ও শিক্ষাঙ্গন

জাবি প্রেসক্লাবের বর্ষসেরা সাংবাদিক আমাদের সময়ের মর্তূজা

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:০৮:০১ প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের বর্ষসেরা সাংবাদিক মনোনীত হয়েছেন দৈনিক আমাদের সময়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলী হাসান মর্তূজা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাবি প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকের সঞ্চালনায় সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জাবি প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতারা।

পুরস্কার প্রদানকালে জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ইসলাম বলেন, ‘আপনাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে। সকল দল মতের ঊর্ধ্বে উঠে সত্য প্রচার করতে হবে। পুরস্কার হলো কাজের স্বীকৃতির মতো। আপনারা যারা পুরস্কার পেয়েছেন তারা সামনের দিনে আরো উদ্যমের সাথে সাংবাদিকতা করে যাবেন বলে আশা করছি।’

বার্ষিক সাধারণ সভায় সারা বছরের কার্যাবলি তুলে ধরা হয় ও নবীন সদস্যদের উপহার প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

আরও খবর

Sponsered content