সারাদেশ

সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি

  প্রতিনিধি ২২ মে ২০২৬ , ৩:১২:২৭ প্রিন্ট সংস্করণ

লালমনিরহাট সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী পশ্চিম গিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীন কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চলাকালে মেইন পিলার-৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় একটি চোরাকারবারী দলকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

এ সময় বিজিবির টহল দল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা নির্দেশ অমান্য করে বিজিবির দিকে এগিয়ে আসতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও তাদের সতর্ক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নির্দেশে টহল সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ফাঁকা গুলির পর চোরাকারবারীরা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাটগ্রাম সীমান্তের দায়িত্বে থাকা রংপুর ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় কাঁটাতারের বেড়া থেকে বের হয়ে চোরাকারবারীরা বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করছিল।

আরও খবর

Sponsered content