শিক্ষা ও শিক্ষাঙ্গন

রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার

  হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৫:২৮:৫১ প্রিন্ট সংস্করণ


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে মো. কাজল (২৫) এবং বাচোর ইউনিয়নের ভাংবাড়ী গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে সুমন মিয়া (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ধর্মগড় ভরনিয়া গ্রামে অভিযান চালিয়ে কাজলের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই রাতে বাচোর ভাংবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সুমনের কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরশেদুল হক বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

আরও খবর

Sponsered content