মাগুরা প্রতিনিধি : ২৯ ডিসেম্বর ২০২৫ , ১২:৫৭:৫১ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যুবলীগ নেতা মো. সজীব বিশ্বাসকে ৫৫ পিচ ইয়াবা মামলায় দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন মাগুরা বিজ্ঞ আদালত। রোববার (২৮ ডিসেম্বর) এ রায় প্রদান করা হয়।
সজীব বিশ্বাস উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামের রব্বানি বিশ্বাসের ছেলে এবং বর্তমানে ওয়ার্ড যুবলীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, সজীব বিশ্বাস এলাকায় দীর্ঘদিন ধরেই ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তিনি একাধিক হত্যা, মাদক ও অস্ত্র মামলার আসামী। সম্প্রতি ৫৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার আটক ও সাজা কার্যকর হওয়ার খবর এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে।
অতিরিক্ত তথ্য অনুযায়ী, সজীব বিশ্বাস পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পলায়ন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের গাড়িতে হামলা, বিজিবি সদস্য রাশিদুল ইসলামের হত্যাকাণ্ডসহ বেশ কয়েকটি আলোচিত ঘটনায় জড়িত ছিলেন। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, তাকে যাতে জেল থেকে মুক্তি পেয়ে আবারও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে না পারে, প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ অব্যাহত থাকবে।















