প্রচ্ছদ

মাধবপুরে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

  নাহিদ মিয়া ,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ।। দৈনিক মতপ্রকাশ ৩০ মার্চ ২০২৫ , ৩:৫৯:৫৪ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ৫০ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন ননাই নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯।
রবিবার (৩০ মার্চ) দুপুরে দিকে প্রেস বিজ্ঞপ্তিতে মিডিয়া অফিসার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৯,সিপিসি ৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে এগারো টায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয়  ৫০ কেজি গাঁজাসহ মোঃ আনোয়ার হোসেন ননাই (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ননাই হলেন মাধবপুর উপজেলার গন্ধবপুর গ্রামের আব্দুল জাহেরে’র ছেলে।
র‍্যাব ৯,সিপিসি ৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর অতিরিক্ত পুলিশ সুপার কে, এম শহিদুল ইসলাম সোহাগ সত্যতা নিশ্চিত করে জানান,  পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির আনোয়ার হোসেন ননাই এর বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content