প্রচ্ছদ

মাধবপুরে বাসচাপায় কলেজছাত্র নিহত

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৮ আগস্ট ২০২৫ , ১:৪৮:৪০ প্রিন্ট সংস্করণ


হবিগঞ্জের মাধবপুরে বেপরোয়া বাসের ধাক্কায় মোফাজ্জল হোসেন (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করড়া এলাকায় আল আমিন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জল হোসেন করড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে এবং মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন কলেজের শিক্ষার্থী।

মাধবপুর থানার এসআই সাইদুর রহমান জানান, সকালে বানের পানিতে নালায় মাছ ধরতে বাড়ি থেকে বের হন মোফাজ্জল। করড়া আল আমিন হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি বেপরোয়া বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে গাড়িটি শনাক্তে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান এসআই সাইদুর রহমান।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদ উল্ল্যাহ বলেন, নিহতের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও খবর

Sponsered content