সারাদেশ

মাধবপুরে ৫৫ বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৩ জানুয়ারি ২০২৬ , ৭:১৯:০৬ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)-এর অভিযানে বালুর নিচে লুকানো প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও শাড়ীসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি–তেলিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বিজিবির একটি বিশেষ টহল দল সন্দেহজনক একটি বালুবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, ‘জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমসে হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং চোরাচালান চক্র শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।”

আরও খবর

Sponsered content