অর্থ-বাণিজ্য

মিতসুইয়ের সঙ্গে স্বপ্নের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি সম্পন্ন

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৩২:২৬ প্রিন্ট সংস্করণ

জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং লিমিটেডসম্প্রতি এসি আই লজিস্টিকস (স্বপ্ন)-এর পার্টনার হতে সম্মত হয়েছে । আইনগত অনুমোদন সাপেক্ষে মিতসুইয়ের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড বৈদেশিক মুদ্রায় নির্ধারিত রুপান্তরযোগ্য ঋণ সুবিধা এসি আই লজিস্টিকসকে প্রদান করবে । এই পার্টনারশিপ একটি কাঠামোবদ্ধ রুপান্তরযোগ্য ঋণ সুবিধার মাধ্যমে বাস্তবায়িত হবে।

এসি আই লিমিটেডের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এসি আই লজিস্টিকস। এ প্রতিষ্ঠানের অধীনে বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল চেইন “স্বপ্ন” পরিচালিত হয় । সারাদেশে স্বপ্নের এখন ৮৩৫টিরও বেশি আউটলেট আছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এসিআই সেন্টারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন -এসিআই পিএলসির চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা; ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা; এসিআই লজিস্টিকস লি: এর ম্যানেজিং ডিরেক্টরসাব্বির হাসান নাসির ; মিৎসুই অ্যান্ড কো. (এশিয়া প্যাসিফিক) প্রা: লিমিটেডের কনজিউমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের চিফ অপারেটিং অফিসার কজুহাইডে নাকাজো (Mr Kazuhide Nakajo) এবং এসিআই ও মিৎসুই উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা।

মিতসুই অ্যান্ড কোম্পানী জাপানের অন্যতম প্রতিষ্ঠিত বহুজাতিক প্রতিষ্ঠানের একটি । এই মাল্টিন্যাশনাল কোম্পানী সারা বিশ্বে ৬০টিরও বেশি দেশে বিনিয়োগের পাশাপাশি গভীর কারিগরি জ্ঞান, বৈশ্বিক সোর্সিং দক্ষতা ও বিস্তৃত শিল্পখাতের অভিজ্ঞতা নিয়ে এসেছে।

আরও খবর

Sponsered content