অর্থ-বাণিজ্য

৭ দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৬ , ৯:০০:১৮ প্রিন্ট সংস্করণ

নতুন বছরে জানুয়ারি মাসের সাতদিনে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ১১ হাজার ৬৫ কোটি টাকার বেশি রেমিট্যান্স পাঠিয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সর্বোচ্চ ৩২৯ কোটি (৩ দশমিক ২৯ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স আসার রেকর্ড ছিল। ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদকে কেন্দ্র করে এসেছিল এ রেমিট্যান্স। এখন পর্যন্ত এটিই দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডটি ছিল গত বছরের মে মাসে, ২৯৭ কোটি ডলার।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এখন ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার রিজার্ভ আছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও খবর

Sponsered content