অর্থ-বাণিজ্য

স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপিত: স্মৃতিকথা গ্রন্থের মোড়ক উন্মোচন

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১:২৭:২৯ প্রিন্ট সংস্করণ

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার মাদানী এভিনিউতে অবস্থিত এসএফবিএল অ্যারেনায় এক বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁর জীবন, কর্ম ও নীতি-আদর্শের ওপর ভিত্তি করে রচিত বিশেষ স্মৃতিকথা সংকলন গ্রন্থ ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়। স্যামসন এইচ. চৌধুরীর সান্নিধ্যে আসা বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতা ও পারিবারিক সদস্যদের স্মৃতিকথা এবং অনুভূতির সংকলনে বইটি প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী মূল বক্তব্য প্রদান করেন। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক সানচিয়া চৌধুরী এবং আমন্ত্রিত অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান। এ সময় তাঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘Samson: Through a Son’s Lens’-এর সংক্ষিপ্ত অংশ প্রদর্শিত হয়।

উল্লেখ্য, স্যামসন এইচ. চৌধুরীর মানবিক আদর্শকে ধারণ করে অনিতা-স্যামসন ফাউন্ডেশন ও স্কয়ার পরিবার ‘৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে’ শীর্ষক দেশব্যাপী মোবাইল স্বাস্থ্যসেবা উদ্যোগ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, পোশাক শ্রমিকদের বিনামূল্যে চক্ষু শিবির, কলসিন্দুরের নারী ফুটবলারদের সহায়তা এবং পাবনায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পসহ বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও খবর

Sponsered content