প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৬ , ৭:৪৪:২৯ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশে সাফল্যের ২০ বছর উদযাপন করছে বিশ্বখ্যাত কুইক-সার্ভিস রেস্তোরাঁ (কিউএসআর) চেইন কেএফসি (ইয়াম! ব্র্যান্ডস-এর একটি সহযোগী প্রতিষ্ঠান)। ২০০৬ সালের সেপ্টেম্বরে গুলশানে প্রথম রেস্তোরাঁ চালুর মধ্য দিয়ে দেশের বাজারে যাত্রা শুরু করেছিল আন্তর্জাতিক এই ফুড ব্র্যান্ডটি।
২০০৬ সালে ট্রান্সকম গ্রুপের হাত ধরে যাত্রা শুরু করে কেএফসি বর্তমানে দেশের ৬টি প্রধান বিভাগের ১০টিরও বেশি শহরে রেস্তোরাঁ নেটওয়ার্ক বিস্তৃত করেছে। আন্তর্জাতিক মান ধরে রেখে গ্রাহকসেবা প্রদান ও সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে বিগত দুই দশকে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হয়েছে।
দুই দশকের এই বিশেষ মাইলফলক অর্জন প্রসঙ্গে ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, “ট্রান্সকম গ্রুপের হাত ধরে বাংলাদেশে বিশ্বমানের এই ব্র্যান্ডটির সূচনা হয়েছিল, যা সময়ের সাথে মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। গ্রাহকদের হাসিমুখই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। কর্মসংস্থান সৃষ্টি ও সমাজের নানা উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে আমরা এই পথচলা অব্যাহত রেখেছি।”
অনন্য রেসিপি, ডিজিটাল সুবিধা ও আন্তরিক গ্রাহকসেবার সমন্বয়ে কেএফসি তাদের তৃতীয় দশকের যাত্রা শুরু করতে যাচ্ছে। ২০ বছর পূর্তির এই উদযাপনে বছরজুড়ে গ্রাহকদের জন্য বিভিন্ন ছাড়, আকর্ষণীয় অফার ও রেস্তোরাঁগুলোতে উৎসবমুখর নানামুখী আয়োজনের ঘোষণা দিয়েছে কেএফসি বাংলাদেশ।





















