অর্থ-বাণিজ্য

‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন-২ উপলক্ষে সমন্বয় সভা

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ১২:০১:০২ প্রিন্ট সংস্করণ

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট-সিজন ২ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার শেরাটন ঢাকা বানানীর ১৪তম তলার এরিয়াল হলে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, বহুল প্রতীক্ষিত এই ক্রীড়া উৎসব আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের আসরে দেশের বিভিন্ন স্বনামধন্য ক্লাবের অংশগ্রহণে মোট ১৪টি ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে।

ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ, আর্ম রেসলিং ও ম্যারাথন। এবারের প্রতিযোগিতায় মোট ২১টি ক্লাবের প্রায় ১ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন।

অংশগ্রহণকারী ক্লাব:

১. অল কমিউনিটি ক্লাব লিমিটেড ২. গুলশান নর্থ ক্লাব লিমিটেড ৩. বাঘা ক্লাব ৪. আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড ৫. বানানী ক্লাব লিমিটেড ৬. ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেড ৭. বারিধারা কসমোপলিটন ক্লাব ৮. কুর্মিটোলা গলফ ক্লাব ৯. বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড ১০. নারায়ণগঞ্জ ক্লাব ১১. ক্যাডেট কলেজ ক্লাব ১২. নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব, ঢাকা) ১৩. ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড ১৪. নর্ডিক ক্লাব ১৫. ক্লাব শাহীন লিমিটেড ১৬. সেইন্টস ক্লাব লিমিটেড ১৭. ঢাকা বোট ক্লাব লিমিটেড ১৮. উত্তরা ক্লাব লিমিটেড ১৯. ঢাকা ক্লাব লিমিটেড ২০. কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাব ২১. গুলশান ক্লাব লিমিটেড আয়োজক ক্লাব: গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারি জেনারেল ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ভাইস চেয়ারম্যান ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির সদস্য ইফফাত আমবারিন (জয়া) এবং ভাইস চেয়ারম্যান আমীর আলী মোস্তফা।

এ ছাড়াও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ এবং প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী ক্লাবসমূহের সম্মানিত চিফ কো-অর্ডিনেটর ও অফিস কো-অর্ডিনেটরবৃন্দ, পাশাপাশি গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট -এর কনভেনর ও কো-কনভেনররা ।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তমাল) খেলাধুলার প্রসার ও ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট — সিজন ২ সফলভাবে আয়োজনে অংশগ্রহণকারী সকল ক্লাব ও ক্রীড়াবিদদের আন্তরিক সহযোগিতা, অঙ্গীকার ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান অংশগ্রহণকারী সকল ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, এই ক্রীড়া উৎসব ক্রীড়াপ্রেমী ও অংশগ্রহণকারীদের জন্য আনন্দময়, প্রাণবন্ত ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

আরও খবর

Sponsered content