সারাদেশ

ব্রেন টিউমারে আক্রান্ত ফাহিমের পাশে খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন

  সাঈদ ইবনে হানিফ , যশোর ৮ অক্টোবর ২০২৬ , ২:৫৪:৩১ প্রিন্ট সংস্করণ

 

ব্রেন টিউমারে আক্রান্ত যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারতলির ঘোপদুর্গাপুরের মেধাবী শিক্ষার্থী ফাহিমের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন’। উন্নত চিকিৎসার জন্য ফাহিমের পরিবারের হাতে সংগঠনের পক্ষ থেকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে ফাহিমের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে সহায়তার অর্থ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সভাপতি সুলাইমান কবির রাব্বি, সহসভাপতি এমডি আকাশ হোসেন, সাধারণ সম্পাদক সাকিল হোসেন, কার্যনির্বাহী সদস্য মোস্তফা কামাল, রাব্বি আল-আমিন, হাসান মাহমুদ সাজিদ, আদনান সামি, মোজাহিদ, শাওনসহ সংগঠনের অন্যান্য সদস্য।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মেধাবী শিক্ষার্থী ফাহিমের চিকিৎসার ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। মানবিক দিক বিবেচনা করে তার চিকিৎসায় সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ফাহিম দ্রুত সুস্থ হয়ে আবার লেখাপড়ায় ফিরতে পারে—এ জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content