নাগেশ্বরী (কুড়িগ্রাম): ২৮ মে ২০২৫ , ৮:১৩:২৪ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বামীর নির্মম অত্যাচারে মানসিক ভারসাম্যহীন ও অন্তঃসত্তা লাভলী বেগমের সন্তানপ্রসব ও উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়ে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান উপজেলা নির্বাহী অফিসার
সিব্বির আহমেদ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সের অক্লান্ত সেবায় গত (১৫ এপ্রিল ২০২৫খ্রিঃ) লাভলী এক পুত্র সন্তান প্রসব করে এবং লাভলী মানুষিক স্মৃতিশক্তি ফিরে পায়। নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এর সার্বিক সহযোগিতায় লাভলী ও তার শিশু সন্তান মোঃ সাজ্জাদ হোসেন (নয়ন) ফিরে পায় নতুন ঠিকানা। নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতায় গত (২৪ মে) রাতে সম্মতিক্রমে লাভলী বেগমের সাথে ইসলামী সরিয়াহ মোতাবেক নাগেশ্বরী পৌরসভার বানুরখামার (আমিন মোড়) মহল্লার মৃত পেনাত উল্লার পুত্র সামাদ মিয়ার সাথে বিবাহ হয়। পাত্র সামাদ মিয়া শিশু সন্তান মোঃ সাজ্জাদ হোসেন (নয়ন) কে নিজের পুত্রের পরিচয় দিয়ে পাগলিকে ঘরে তোলেন। এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার বলেন, এরকমভাবে পাগলীর বিয়েটা দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ আলোচিত বিয়েতে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এম সাইফুর রহমান /এমআই




















