মেহেরপুর প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ২:১৮:৫০ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেহেরপুর-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ইঞ্জিনিয়ার সোহেল রানা তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর ফলে মেহেরপুর-১ আসনে ৪ জন এবং মেহেরপুর-২ আসনে ৩ জন চূড়ান্ত প্রার্থী থাকলেন।
মঙ্গলবার বিকেলে এনসিপি প্রার্থীর পক্ষে দলের সদস্য হাসনাত জামান সৈকতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীরের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন।
এর ফলে মেহেরপুর-১ আসনের চূড়ান্ত প্রার্থীরা হলেন—
বিএনপি প্রার্থী মাসুদ অরুণ,
জামায়াত প্রার্থী তাজ উদ্দিন আহমেদ,
জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ এবং
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান।
মেহেরপুর-২ আসনের চূড়ান্ত প্রার্থীরা হলেন—
বিএনপি প্রার্থী মো. আমজাদ হোসেন,
জামায়াত প্রার্থী নাজমুল হুদা এবং
জাতীয় পার্টির প্রার্থী আব্দুল বাকি।




















