প্রচ্ছদ

যশোরের ঝিকরগাছায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিজয় র‌্যালি ও সমাবেশ

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ৭ আগস্ট ২০২৫ , ২:৫৯:০৮ প্রিন্ট সংস্করণ

 

যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কপোতাক্ষ ব্রীজ সংলগ্ন স্থানে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

সমাবেশ শেষে একটি বিশাল বিজয় র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ।

এছাড়াও বক্তব্য রাখেন—

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুর্তজা ইলাহী টিপু

সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ

সাবেক পৌর কমিশনার গোলাম কাদের বাবলু

বিএনপি নেতা শহিদুল ইসলাম বুদো, আশফাকুজ্জামান খাঁন রনি, শহিদুল ইসলাম

পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা

উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু

ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল

মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ওয়ার্ড পর্যায়ের কর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সাধারণ দলীয় সমর্থকরা।

বক্তারা বলেন, “আমাদের যুব সমাজই আন্দোলনের মূল শক্তি। ৩৬ জুলাইয়ের ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে। এই ইতিহাস জানলেই বোঝা যাবে, কীভাবে রাজপথে লড়াই করে বিজয় অর্জিত হয়েছিল।”

বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান।

আয়োজকরা জানান, এই বিজয় র‌্যালি শুধুমাত্র অতীতকে স্মরণ নয়, বরং ভবিষ্যতের আন্দোলনের প্রস্তুতি হিসেবেও গুরুত্বপূর্ণ।

আরও খবর

Sponsered content