বিনোদন

যে কারণে বাতিল হলো অ্যাশেজের কনসার্ট

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ , ১২:৩৪:৪১ প্রিন্ট সংস্করণ

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আজ শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের একটি কনসার্ট। তবে তা আর হচ্ছে না, বাতিল হয়েছে। সামাজিকমাধ্যমের এক পোস্টে কনসার্ট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান।

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, ‘১৮ এপ্রিল ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অ্যাশেজ কনসার্ট করছে না। আয়োজকরা জানিয়েছে, অ‍্যাশেজ এলে যে পরিমাণ মানুষ এখানে আসবে বলে তারা ধারণা করছে, কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। কেননা উন্মুক্ত কনসার্ট।’

কনসার্ট ভেন্যুর জায়গা স্বল্পতার কথা জানিয়ে জুনায়েদ ইভান আরও বলেন, ‘জায়গাটাও ছোট। প্রশাসন থেকেও তাই জানানো হয়েছে- রাস্তায় ট্রাফিক সিস্টেমেও সমস‍্যা হবে।’

সবশেষে আবেগঘন বার্তা দিয়ে এই শিল্পী বলেন, ‘আমাদের আর দেখা হলো না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন‍্য কোথাও। কোনো উত্তাল সমুদ্র রাতে!’

উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকে গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মোট ১২টি কনসার্ট করেছে অ্যাশেজ। চলতি বছর জুনে ইতালির রোম, ভেনিস এবং ফ্রান্সের প্যারিসে ব্যান্ডটির পারফর্ম করার কথা রয়েছে।

 

আরও খবর

Sponsered content