জাতীয়

যোগাযোগ খাত আধুনিকায়নে সর্বোচ্চ চেষ্টা করবো: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

  নিজস্ব প্রতিবেদক, দৈনিক মতপ্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৪৫:১৭ প্রিন্ট সংস্করণ


ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “দেশের গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। এই দায়িত্ব শুধু ব্যক্তিগত সম্মান নয়, এটি জনগণের প্রত্যাশা পূরণের এক পবিত্র অঙ্গীকার।”

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ঢাকা-৯ আসনের জনগণসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের দোয়া, ভালোবাসা ও নিরন্তর সমর্থন আমাকে এই পথচলায় সাহস ও শক্তি জুগিয়েছে। এই দায়িত্ব আমার একার নয়—এটি আমাদের সবার।”

তিনি বলেন, সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিক, নিরাপদ ও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। জনগণের প্রত্যাশা পূরণই হবে তার প্রধান লক্ষ্য।

প্রতিমন্ত্রী তার বক্তব্যের শেষে বলেন, “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ।”

আরও খবর

Sponsered content