লাইফস্টাইল

রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

  স্টাফ রিপোর্টার , ঢাকা ৩০ আগস্ট ২০২৫ , ১০:০২:৫৭ প্রিন্ট সংস্করণ

 

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একদল বিক্ষোভকারী জাতীয় পার্টির অফিসে আগুন ধরিয়ে দেয়। এ সময় সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাপা কার্যালয় ও এর আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কাকরাইল মোড় থেকে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের দিকে অগ্রসর হয়। কিছুক্ষণ পরই তারা অফিসে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।

এর আগে শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগর থেকে পল্টন পর্যন্ত সড়কে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও যৌথ বাহিনী লাঠিচার্জ ও বলপ্রয়োগ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে। ওই সংঘর্ষে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

আরও খবর

Sponsered content