সারাদেশ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে শহীদ জিয়ার জন্য দোয়া মাহফিল

  মো. গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি: ৩০ মে ২০২৬ , ৭:৫৪:৪৪ প্রিন্ট সংস্করণ

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগরীর ৮ নম্বর ওয়ার্ড যুবদল।

শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টায় নগরীর কাজীহাটা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রতন আলী এবং সাধারণ সম্পাদক মুইদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান মিলন ও সোহেল রানা, সদস্য মুজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, নীরব খাঁন তারেক, আকলেছুর রহমান সাজিম, তানভির আহমেদ ফিরোজ, রাজপাড়া থানা যুবদল নেতা মশিউর রহমান হৃদয়, ওয়াসিম আলীসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে আরও অংশ নেন ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. খালিদ, মহানগর বিএনপি নেতা ফরিদ হোসেন রবিউল, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, বিএনপি নেতা শরিফুল ইসলাম ফায়ারিং, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সিহাব, বিএনপি নেতা মো. আলাল উদ্দিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত দুস্থ ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন অতিথিরা।

আরও খবর

Sponsered content