সারাদেশ

রাণীশংকৈলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল

  হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ১০:৩৬:৪৯ প্রিন্ট সংস্করণ

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় পৌর শহরের ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও–১ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নূর নবী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, উপজেলা বিএনপির সহসভাপতি পান্না বিশ্বাস ও খলিলুর রহমান খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, মুনতাসীর আল মামুন মিঠু এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্যসচিব আনার কলি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. মমিন, সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডা. মাসুদ রানা সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা–কর্মী।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আরও খবর

Sponsered content