প্রচ্ছদ

লালমাইয়ে সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

  রবিউল হোসেন, লালমাই ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২:১০:৫০ প্রিন্ট সংস্করণ


কুমিল্লার লালমাইয়ে সুশাসন প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) লালমাই উপজেলা শাখার আয়োজনে উপজেলার বাগমারা গ্লোবাল টাওয়ারের বাংলা কাচ্চি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার। বক্তব্য রাখেন সুজন কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক আলী আহসান টিটু, কুমিল্লা মহানগর কমিটির সদস্য হুমায়ুন কবির, আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মুহাম্মদ নাছির উদ্দিন, মানবাধিকার কমিশন লালমাই সভাপতি মিজানুর রহমান, কনকশ্রী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শরীফ মজুমদার, সাংবাদিক জুয়েল রানা মজুমদার ও সাংবাদিক মাসুদ রানা।

সাংবাদিক রিয়াজ মোর্শেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দৈনিক একুশে পত্রিকার সাংবাদিক জসিম উদ্দিন, ক্রীড়া সংগঠক জাবের হোসেন জাবেদ, সাংবাদিক সমিতি লালমাই সাধারণ সম্পাদক রুহুল আমিন, দৈনিক কুমিল্লার জমিন প্রতিনিধি গাজী মামুন, সমাজসেবক শাহাদাত হাকিমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শান্তি-শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের আইনি অধিকার রক্ষায় সুজন শুরু থেকেই কাজ করছে। নির্বাচন ও গণতন্ত্রের উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা অপরিসীম। সুশাসন নিশ্চিত না হলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন।

আরও খবর

Sponsered content