এম.আমিরুল ইসলাম জীবন,স্টাফ রিপোর্টার ১০ নভেম্বর ২০২৫ , ৯:৩৭:৩৭ প্রিন্ট সংস্করণ
যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে একটি উঠান বৈঠকে যশোর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আল্লাহ যদি সুযোগ দেন, শার্শাকে দূর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও জুলুমমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলব এবং ন্যায় ও ইনসাফের ভিত্তিতে আদর্শ সমাজ স্থাপন করব।”
মাওলানা আজীজুর রহমান বলেন, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করব। স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তাকে উষ্ণ সমর্থন জানায়।





















