প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৫ , ৪:৫৫:৪১ প্রিন্ট সংস্করণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ঢাকায় পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হলো‘কিরণ প্রেজেন্টস এনইউএসডিএফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫’ অরগানাইজড বাই এনইউএসডিএফ বাংলাদেশ অ্যান্ড ইন অ্যাসোসিয়েশন উইথ এক্সিলেন্স বাংলাদেশ- পাওয়ার্ড বাই শক্তি প্লাস, এমএসআর ক্লিয়ারেন্স মার্ট, অ্যান্ড কো-স্পন্সরড বাই ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট – অফিসিয়াল।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডঃ এ.এস.এম আমানুল্লাহ, আয়োজনে যুক্ত হয়ে তিনি বলেন আমরা Oxford University Press এবং AQA এর সাথে চুক্তিবদ্ধ হয়েছি। এই দুটির মাধ্যমে শিক্ষার্থীরা আইএলটিএস এর সমমান সার্টিফিকেট পাবেন এবং অতি অল্প সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে। এছাড়াও তিনি বলেন, ইতিমধ্যে আমরা ব্রিটেনের Salford University এর সাথেও একটি চুক্তি স্বাক্ষর করেছি যেটির দ্বারা শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক কারিকুলাম সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, শিক্ষক প্রশিক্ষণ গবেষণা, আন্তর্জাতিক মানের ডেটা সেন্টার, মেশিন লার্নিং, ডীপ লার্নিং এবং AI Application সহ ত্রিশটি বিষয়ে Sponsored apprenticeship program এবং পাবলিক হেলথ বিষয়ে বিভিন্ন Intervention করবো। এছাড়াও অনুষ্ঠানে তিনি She Skills শিরোনামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য একটি স্কীল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ঘোষণা করেন এবং ৫০ হাজার নারী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আসিফ ইকবাল যিনি বাংলাদেশের অন্যতম মিউজিক কোম্পানি- গাঙচিল মিউজিক এর প্রতিষ্ঠা এবং একইসাথে এ্যাসিক্স কোম্পানীরও প্রতিষ্ঠাতা। আরো ছিলেন দীপেশ নাগ, ম্যানেজিং ডিরেক্টর গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেড। এই দক্ষতা উন্নয়ন সামিটে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শুভাশীষ ভৌমিক, জনপ্রিয় স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ম্যানেজিং ডিরেক্টর এটেক গ্লোবাল, তাজদিন হাসান, চিফ বিজনেস অফিসার দ্যা ডেইলি স্টার এবং কামরুল ইসলাম, জেনারেল ম্যানেজার – পাবলিক রিলেশনস ইউএস-বাংলা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোলাম সামদানী ডন, প্রধান অনুপ্রেরণামূলক কর্মকর্তা ডন সামদানী ফ্যাসিলিটেশন এবং কনসালটেন্সি, সুরাইয়া সিদ্দিকা, পরিচালক বিক্রয় ও বিপণন গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেড, ফারহানা এ. প্রীতি সহকারী ভাইস প্রেসিডেন্ট বিজনেস ডেভেলপমেন্ট সাজগোজ লিমিটেড, কাজী মো. মহিউদ্দিন গ্রুপ ব্র্যান্ড মার্কেটিং প্রধান মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আবু সায়েম মোঃ জান্নাতুন নূর, পরিচালক গণ উন্নয়ন কেন্দ্র, সাইদুল আজহার সারওয়ার, হেড অব বিজনেস- পারটেক্স স্টার গ্রুপ, বেনজির আবরার, প্রতিষ্ঠাতা এক্সিলেন্স বাংলাদেশ, মোহাম্মদ আলী, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন, মোঃ তানভীর আঞ্জুম, ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক এবং ব্যবসায়িক সমন্বয়কারী, এমডি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, ডঃ কে এম হাসান রিপন, নির্বাহী পরিচালক, দক্ষতা ও কর্মসংস্থান বাস্তুতন্ত্র, ড. শরীফুল ইসলাম, জেনারেল সেক্রেটারি মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ এবং এন,ইউ,এস,ডি,এফ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রিয়াজ হোসাইন সহ সংগঠনের দায়িত্বশীলরা।
আলোচকরা বলেন, আগামীর বাংলাদেশের কর্পোরেট সেক্টরে নিজেকে টিকিয়ে রাখতে হলে দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। আলোচকরা শিক্ষার্থীদের ইফেক্টিভ কমিউনিকেশন দক্ষতা , টাইম ম্যানেজমেন্ট, কর্পোরেট ইথিকস, টিম ওয়ার্ক, ইমোশনাল ইন্টেলিজেন্স, বেসিক আইটি দক্ষতা উন্নয়নের উপর অধিক জোর দেওয়া উপদেশ দেন। তাঁরা জানান, এই ধরনের দক্ষতা অর্জন ছাড়া কর্পোরেট সেক্টরে নিজেকে প্রমাণ করার সুযোগ নেই।
এই আয়োজনে স্পন্সর এবং পার্টনার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছেন। আমাদের সাথে টাইটেল পার্টনার হিসেবে ছিলেন ‘কিরন’ যেটি শিক্ষার্থীদের এজুকেশন এবং লার্নিং নিয়ে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে ছিলেন ‘শক্তি প্লাস’ , ‘এমএসআর ক্লিয়ারেন্স মার্ট’ এবং কো-স্পন্সরড হিসেবে ছিলেন ‘ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট – অফিসিয়াল’। অনুষ্ঠানে গোল্ড পার্টনার হিসেবে ছিল ‘এ্যাসিক্স’ এবং ‘প্রিমিয়াম হোমস লিমিটেড’, স্তিল পার্টনার ‘আমিও উদ্যোক্তা’, লার্নিং পার্টনার, ‘এক্সিলেন্স একাডেমি’, ডেভেলপমেন্ট পার্টনার ‘গণ উন্নয়ন কেন্দ্র’, টেক পার্টনার ‘ভার্টিকাসফট’, ফটোগ্রাফি পার্টনার ‘ইনসেনেক থিয়েটার’ এবং ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার ‘মৌচাক ইভেন্টস’।




















