শিক্ষা ও শিক্ষাঙ্গন

শাবিপ্রবির বিজয় ২৪ হলে নতুন প্রভোস্ট নিয়োগ

  প্রতিনিধি ১৬ জুন ২০২৬ , ১১:২৮:১৫ প্রিন্ট সংস্করণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছেলেদের বিজয়-২৪ হলে নতুন প্রভোস্ট নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম জাকারিয়া।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমানকে বিজয়-২৪ হলের প্রভোস্টের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম জাকারিয়াকে বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হলো। দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।

আরও খবর

Sponsered content