শিক্ষা ও শিক্ষাঙ্গন

আসছে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৩৯:০০ প্রিন্ট সংস্করণ

সৈয়দ অমির সঙ্গে চিত্রনায়িকা আঁচল আঁখি ও দিলশাদ নাহার কনা
সৈয়দ অমির সঙ্গে চিত্রনায়িকা আঁচল আঁখি ও দিলশাদ নাহার কনা

বাংলা সিনেমার দর্শকের মনে বিশেষ স্থান করে নেওয়া গান ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’ আবার ফিরছে নতুন আয়োজনে।

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ফেরদৌস-শাবনূর অভিনীত ‘প্রেমের জ্বালা’ ছবির এই গানটি গেয়েছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। সুর ও সংগীত করেছিলেন কিংবদন্তি আহমেদ ইমতিয়াজ বুলবুল। দুই দশক পরও গানটি জনপ্রিয়তা ধরে রেখেছে—ইউটিউবে এখনো এর ভিউ প্রায় ৫২ মিলিয়ন।

এবার অনুপম মিউজিকের ব্যানারে তৈরি হয়েছে নতুন সংস্করণ ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’। গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও দিলশাদ নাহার কনা। লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন অমি এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ।

গীতিকার স্নেহাশীষ ঘোষ জানিয়েছেন, “পুরোনো গানের জনপ্রিয়তাকে সামনে রেখে নতুনভাবে লেখা হয়েছে গানটি। তবে কোরাসে রাখা হয়েছে আগের গানটির দুই লাইন।”

গানটিতে শুধু কণ্ঠই দেননি, মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেন সৈয়দ অমি। তার সঙ্গে আছেন স্ত্রী, জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল আঁখি। এর আগে ‘মাতাল’, ‘দুই চাক্কার সাইকেল’, *‘পরি পাইছি রে’*সহ বেশ কয়েকটি গানে জুটি বেঁধেছেন তারা।

সম্প্রতি এফডিসিতে সেট বানিয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনে শুটিং শেষ হয়েছে। নৃত্যশিল্পীদের অংশগ্রহণে পুরো ভিডিওতে থাকবে জমকালো পরিবেশনা।

আগামী ১১ সেপ্টেম্বর অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত হবে বহুল প্রতীক্ষিত গান ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’।

আরও খবর

Sponsered content