প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৬ , ১২:০৪:৩৭ প্রিন্ট সংস্করণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইসিটি সেলের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান আলীর আইসিটি সেলের পরিচালক হিসেবে নিয়োগের মেয়াদ ২১ অক্টোবর ২০২৬ তারিখে শেষ হবে। এরই পরিপ্রেক্ষিতে অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলামকে ১৮ অক্টোবর ২০২৬ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইসিটি সেলের পরিচালক হিসেবে ভাইস-চ্যান্সেলরের মহোদয়ের নিয়োগদান করা হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
এদিকে দীর্ঘদিন একাগ্র নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আইসিটি সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করায় অধ্যাপক ড. মো. শাহজাহান আলীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।





















