শিক্ষা ও শিক্ষাঙ্গন

জবি শিক্ষার্থীদের ঈদযাত্রায় বিভাগীয় বাস সার্ভিস চালুর দাবি জকসুর

  জবি প্রতিনিধি  ১০ মে ২০২৬ , ৭:১৫:০৫ প্রিন্ট সংস্করণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
 ১০ মে ২০২৬ তারিখে জকসু কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর এ সংক্রান্ত একটি আবেদনপত্র পাঠানো হয়েছে।
আবেদনপত্রে জকসু উল্লেখ করেছে, ঈদুল আযহা দেশের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিজ বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেন। কিন্তু ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রুটে যানবাহনের অতিরিক্ত চাপ, ভাড়া বৃদ্ধি এবং নিরাপত্তা ঝুঁকির কারণে শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হয়।
এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন বিভাগীয় শহরে বিশেষ বাস সার্ভিস চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিতে উপাচার্যের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জকসুর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ঈদযাত্রা নিশ্চিত করতে এই উদ্যোগ অত্যন্ত জরুরি ও সময়োপযোগী।

আরও খবর

Sponsered content