শিক্ষা ও শিক্ষাঙ্গন

জকসু ও ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির মধ্যে সমঝোতা স্মারক সই

  জবি প্রতিনিধি: ২৬ এপ্রিল ২০২৬ , ১০:২৬:২৬ প্রিন্ট সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) এবং ক্যারিয়ার উন্নয়নভিত্তিক প্ল্যাটফর্ম ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালি (BBV)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল ২০২৬) জকসুর কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সমঝোতা স্মারকের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরির সুযোগ, মেন্টরশিপ এবং বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীদের ‘ইন্ডাস্ট্রি-রেডি’ করে তুলতে প্রশিক্ষণ, কর্মশালা ও ক্যারিয়ার গাইডলাইন প্রদান করা হবে।

অনুষ্ঠানে জকসুর সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একাডেমিক জ্ঞান যথেষ্ট নয়। বাস্তব দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন জরুরি। এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।”

জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, “শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। এই চুক্তির মাধ্যমে তারা মেন্টরশিপ, ইন্টার্নশিপ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।”

ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির প্রতিনিধিরা জানান, প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে তারা কাজ করছে। জকসুর সঙ্গে এই যৌথ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে।

আরও খবর

Sponsered content