জাতীয়

শেখ হাসিনার সাক্ষাৎকার ইস্যুতে ঢাকায় ভারতীয় দূতকে তলব

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৫ , ৯:২৫:০৮ প্রিন্ট সংস্করণ

ভারত সরকার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, পলাতক শেখ হাসিনাকে দেশটির মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে আনুষ্ঠানিকভাবে তলব করেছে বাংলাদেশ।

উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র বুধবার  (১২ নভেম্বর) বাসসকে জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন পলাতক একজন ব্যক্তিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী বক্তব্য প্রচার ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেওয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’।

বাংলাদেশ পক্ষ থেকে ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয়েছে, তিনি নয়াদিল্লিতে বাংলাদেশের এই অবস্থান পৌঁছে দিন এবং শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content