মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৬ , ৯:২২:৫০ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে মাগুরা–১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান–এর ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদ–এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
সভায় আরও বক্তব্য দেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, শিল্পপতি ফারুকুল ইসলাম ফারুক, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান এবং সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু প্রমুখ।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম ও সব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম সমির–এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মনোয়ার হোসেন খানের সহধর্মিণী রওশন আরা বেগম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান **বদরুল আলম হিরো**সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি বলেন, তারেক রহমান–এর নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মাগুরা জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।




















