প্রচ্ছদ

সাতক্ষীরায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর, বিক্ষোভে উত্তাল শহর

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৩১:৩৬ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর, বিক্ষোভে উত্তাল শহর
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে অবস্থান নেয় এবং একে একে শহরের আরও কয়েকটি স্থানে ভাস্কর্য ভাঙতে থাকে।

প্রথমে খুলনা রোড মোড়ে তাদের অবস্থান এবং স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীরা শোচনীয় ভাষায় বিভিন্ন স্লোগান দিতে থাকে, যার মধ্যে ছিল ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনার বিচার চাই’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা’ ইত্যাদি।

এ সময়, তারা সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলো ভাঙে। এসব স্থানের মধ্যে ছিল খুলনা রোড মোড়, আসিফ চত্বর, জেলাপরিষদ চত্বর এবং সাতক্ষীরা পোস্ট অফিস মোড়ের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স।

এ ঘটনা ঘটে পূর্ব ঘোষণা করা এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদে।

পুলিশ ও প্রশাসন ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। শহরের পরিস্থিতি এখনো উত্তপ্ত, নিরাপত্তা বাহিনী এলাকায় অবস্থান নিয়েছে।

এ ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরও খবর

Sponsered content