প্রচ্ছদ

বোল্ড লুকে শ্রুতি দাস, অন্তর্জালে ঝড় তোলার অপেক্ষায় টলিউডের এই অভিনেত্রী

  বিনোদন প্রতিবেদক ৭ আগস্ট ২০২৫ , ১:০৯:১৬ প্রিন্ট সংস্করণ

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু, এরপর পা রাখেন রূপালী পর্দায়। টলিউড পরিচালক সৃজিত মুখার্জির ‘এক্স প্রেম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শ্রুতি দাসের। অভিষেকেই মিষ্টি হাসি আর আত্মবিশ্বাসী অভিনয়ে মন জয় করেছিলেন দর্শকের। যদিও এরপর আর তেমনভাবে আলোচনায় আসতে পারেননি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার উষ্ণ উপস্থিতি তাকে রাখছে খবরের শিরোনামে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একাধিক বোল্ড ছবি পোস্ট করে হইচই ফেলে দিয়েছেন শ্রুতি। কিচেনে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে কফি মগ হাতে ভিন্ন এক রূপে ধরা দিয়েছেন তিনি। পরনে ছিল কালো টাইট প্যান্ট, কালো অন্তর্বাস ও ওপরে খোলা সাদা শার্ট—লুকটি কিলার বলেই মন্তব্য নেটিজেনদের।

সিনেমা নয়, সোশ্যাল মিডিয়াতেই আলোচনায় শ্রুতি:

সৃজিতের সিনেমা দিয়ে শুরু করলেও এরপর কিছু ওয়েব সিরিজ ও ছোট পর্দার কাজ করলেও শ্রুতি দাস এখনো পুরোপুরি অভিনেত্রী হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি। তবে মডেলিং দুনিয়ায় তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো।

ফিটনেস সচেতন ও আত্মবিশ্বাসী:

নিজেকে ফিট রাখতে নিয়মিত শরীরচর্চা করেন শ্রুতি। তার সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে রয়েছে একাধিক ফিটনেস, ফ্যাশন ও লাইফস্টাইল ঘরানার বোল্ড ছবি।

ভক্তরা বলছেন, তিনি শুধু সৌন্দর্যেই নয়, আত্মবিশ্বাসেও অনন্য। আর সে কারণেই ভবিষ্যতে টলিউডের বড় পর্দায় ঝড় তুলবেন—এমনটাই প্রত্যাশা তার ভক্তদের।

আরও খবর

Sponsered content