মাহবুবুজ্জামান সেতু ।। দৈনিক মতপ্রকাশ ৫ মার্চ ২০২৫ , ৭:০২:২৫ প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় জামায়াতে ইসলামী’র উদ্যোগে ছাগল বিতরণ করা হয়েছে । মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার দলীয় কার্যালয়ে উপজেলার ১৪ টি ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের লোকজনের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়।
এতে সভাপত্বি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমীর আমিনুল ইসলাম। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সেক্রেটারি মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর খ.ম আব্দুর রাকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সহ- সেক্রেটারি রফিকুল ইসলাম, সাবেক ইউ’পি চেয়ারম্যান ইলিয়াস আলী খান এবং উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক প্রমুখ।




















