সারাদেশ

রাজবাড়ীতে ট্রেনের ছাদ থেকে মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২৬ , ১২:৪৪:৪০ প্রিন্ট সংস্করণ

রাজবাড়ীতে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে অজ্ঞাতনামা একজনের মরদেহ উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী-রাজশাহী রেল রুটের মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদে থাকা এক যাত্রী রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে আঘাত লাগে। এতে ট্রেনের ছাদেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার পরিচয় সনাক্ত করাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, ট্রেনের ছাদে ভ্রমনের বিষয়ে রেলওয়ে পুলিশ তৎপর রয়েছে। তারপরও কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে পড়ে। আমরা স্টেশন থেকে সব সময় ট্রেনের ছাদ থেকে নামিয়ে দেই। সবাইকে সতর্ক হতে হবে।

আরও খবর

Sponsered content