সারাদেশ

সকালে নিখোঁজ, রাতে শিশুর মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ৯:২৮:২৯ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের সাড়ে ৩ বছর বয়সী শিশু সাইমা আক্তার সাবা বুধবার (৩ ডিসেম্বর) সকালে নিখোঁজ হয়। তবে, এদিন রাত ১০টার দিকেই প্রতিবেশীর ঘরের মধ্যে তার মরদেহের সন্ধান পাওয়া যায়।

পুলিশের ধারণা শিশু সাবাকে হত্যা করা হয়েছে।

জানা গেছে, শিশু সাবা ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।

ঝিনাইদহ সদর থানার এসআই মনোজ কুমার ঘোষ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৮টার দিকে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাবা। এ ঘটনায় একটি জিডি করেন শিশুটির পিতা সাইদুল।

তিনি জানান, জিডি এন্ট্রির পর আশপাশের পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটির খোঁজ করা হলেও সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। বুধবার রাত ১০টার দিকে পবহাটী গ্রামের মাসুদের বাড়িতে শিশুটির মরদেহ পাওয়া যায়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে বলে পুলিশ সন্দেহ করছে।

এ ঘটনায় প্রতিবেশি মাসুদের স্ত্রী শান্তনা খাতুনকে (৩০) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে ফুটফুটে কন্যা শিশু সাইমা আক্তার সাবার মরদেহ উদ্ধারের পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে গ্রামবাসী সঠিক তদন্ত করে প্রকৃত খুনিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

আরও খবর

Sponsered content