প্রচ্ছদ

কমলনগরে তালের গাছের ডাব পাড়া কেন্দ্র করে মারামারি শিশুসহ আহত ৪

  কমলনগর প্রতিনিধিঃ ২৪ মে ২০২৫ , ১০:৩১:০৭ প্রিন্ট সংস্করণ

লক্ষীপুর কমলনগর ৪ নং চর মার্টিন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাঝি গো বাড়িতে। ২৪/৫/২৫ইং (শুক্রবার) তালের ডাব পাড়া নিয়ে মারামারি ঘটনায় শিশুসহ ৪ জন আহত। সামছুল হকের ছেলে মোঃ কামাল(৪০) বলেন,আমি আমার তালের গাছ থেকে ডাব পারতেছি,এ সময় আমার চাচা শাহজাহান আমাকে বলেন। তুই কেন ডাব পাড়োস।আমি বলেছি আমার ডাব আমি পারি। এই কথা বলার সাথে সাথে।

কয়েকটি চড় থাপ্পড় দেয়,পরে আমার চাচতো ভাই দিদার এসে আমাকে একটি লোহার রঠ দিয়ে, এলো পাতারি আমার স্ত্রী মেয়ে ছেলেকে মেরে মাথা পাঠিয়ে দেয়। পরে আমাদের চিৎকার শোনে আশেপাশে বাড়ি থেকে মহিলা ও লোকজন এসে। আমাদের কে করুইতলা হাসপাতালে নিয়ে যায়। পাশের বাড়ির কাশেমের স্ত্রী বলেন, আমি দেখেছি দিদার কামাল কে ও তার ছেলে মেয়ে স্ত্রী কে, শাহজাহান চড় থাপ্পর ও দিদার লোহার রট দিয়ে এলোপাতারি মারে। তখন একজনের মাথা ফেটে যায়।পরে আমরা তাদের কে হাসপাতালে প্রেরণ করি।

এই বিষয়ে অভিযুক্ত দিদারের কাছে মুঠোফোনে জানতে চাইলে, সে বলেন এই বিষয়ে আমি কোন কথা বলতে চাই না।

কমলনগর থানার ইনচার্জ তহিদুল ইসলাম বলেন, এই বিষয়ে এখনো কোনো মামলা হয় নাই। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ইব্রাহিম /এমআই

আরও খবর

Sponsered content