সারাদেশ

দেশে দেশে তরুণরা জেগে ওঠছে, এটা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২৬ , ৯:৩৫:১৫ প্রিন্ট সংস্করণ

ভারতে ছাত্র-জনতার আন্দোলনের মুখে তাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘দেশে দেশে এই যে তরুণরা জেগে ওঠছে, তরুণরা অন্যায়-বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে, আমরা মনে করি, এটা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা। জুলাই বিপ্লব দেশ থেকে দেশে ছড়িয়ে পড়ছে। জুলাই বিপ্লবের পর দক্ষিণ এশিয়ার সব সরকার সতর্ক হচ্ছে।’

আজ শনিবার দুপুরে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘তরুণদের ভয় পাওয়া শুরু করছে, অথচ আমাদের দেশে সরকার ঠিক উল্টো হাঁটছে। সরকার ক্ষমতায় এসেই জনগণের রায়কে অবজ্ঞা করছে। যদি জুলাই বিপ্লবকে ভুলে যায়, যদি ছাত্র-তরুণদের আন্দোলনকে ভুলে যায়, যদি এ দেশের হাজারো মানুষের আত্মত্যাগকে ভুলে যায়, তাহলে তার পরিণতি বিএনপি ও তারেক রহমানের সরকারকেই ভোগ করতে হবে।’

তিনি বলেন, ‘দেশের মানুষ সংবিধান সংস্কারের জন্য জীবন দিয়েছে, কিন্তু বিএনপির কিছু দালাল বুদ্ধিজীবী বলছে, সংস্কার নয়, সংশোধন প্রয়োজন। সরকার ৩১ দফার মূলা ঝুলিয়ে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। সংস্কার না করায় দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার আন্তর্জাতিক সহায়তা পাচ্ছে না।’

ঢাকায় গ্যাস সংকট এবং জ্বালানি, বিদ্যুৎ ও সিলিন্ডারের মূল্যবৃদ্ধির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, সাম্প্রপ্রতিক বাজেটের মাধ্যমে মধ্যবিত্তের ওপর করের বোঝা চাপানো হয়েছে।

আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন পুনর্গঠন অথবা বর্তমান কমিশনারদের পদত্যাগের দাবি জানান নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে, যার ফলে নির্বাচন ব্যবস্থার প্রত্যাশিত উন্নতি সম্ভব হচ্ছে না।

গণভোটের রায় বাস্তবায়ন না হলে এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

আরও খবর

Sponsered content