জাতীয়

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আবারও আগুন, হ্যাঙ্গার থেকে সরানো হয় দুটি উড়োজাহাজ

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২৬ , ১০:১২:৪৯ প্রিন্ট সংস্করণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে আগুন ছড়িয়ে পড়ে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হ্যাঙ্গারে থাকা দুটি উড়োজাহাজ দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

প্রাথমিকভাবে বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রের দাবি, স্কাই ক্যাপিটাল নামের একটি এয়ারলাইন্সের অফিস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খবর পেয়ে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী আপডেটে জানানো হবে।

আরও খবর

Sponsered content