মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৫ , ৬:৫৭:১৫ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে অবস্থিত উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, শ্রীপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. মহসিন মোল্যা, বিশিষ্ট সমাজসেবক মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা মো. শহীদ মোল্যা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মোছা. মিরান্নাহার, সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোছা. সাথী খাতুন, প্রচার সম্পাদক মো. রেজওয়ান বিশ্বাস, অর্থ সম্পাদক কাকলী বেগম, সদস্য মনোয়ারা বেগম, সাহিদা বেগমসহ অন্যান্য সদস্যরা।
এ সময় শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেন, “আজ থেকে আমাদের সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১০ দিনব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে।”
তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই এ সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




















