প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৫ , ৮:১৪:০০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধি : জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের কেন্দ্রীয় কমিটি আংশিক অনুমোদন এবং আসন্ন কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুর ২টায় গাজীপুর জেলার বোর্ড বাজারের বৈশাখী রেস্তোরার তৃতীয় তলায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ তিতুমীর আকাশ এবং সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ সেলিম উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সাধারণ সম্পাদক এম এ মমিন আনসারী। প্রধান বক্তা ছিলেন জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ও নিউজ২৪ সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক সরওয়ার জাহান মেঘলা, দৈনিক নবোদয় পত্রিকার সম্পাদক আবেদা সুলতানা, সাংগঠনিক সম্পাদক সোনিয়া আক্তার, লিমন হোসেন সোহাগ, উপ-দপ্তর সম্পাদক রানা আহম্মেদ তাজ, কণা আকতার, শিল্পী আকতার, জাকারিয়া সিকদার, মোঃ ওয়াসিম রেজা, সাকিব মাহমুদ, ফিরোজ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মমিন আনসারী সাংবাদিকদের অধিকার আদায়ে সকল সাংবাদিক ও সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি ১১ দফা দাবি বাস্তবায়নে সক্রিয় থাকারও অনুরোধ করেন।
প্রধান বক্তা মোহাম্মদ ফিরোজ বলেন, সাংবাদিকরা পেশাগত জীবনে নানা হুমকি-ধমকির মুখে পড়ছেন। তাদের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সাংবাদিক তুহিন হত্যা মামলার দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি করেন।
সভাপতির বক্তব্যে শেখ তিতুমীর আকাশ বলেন, “সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যের বিকল্প নেই। সবার প্রাণের দাবিকে ঘিরে এক কাতারে এসে লড়াই চালিয়ে যেতে হবে।”
সভায় উপদেষ্টা পরিষদে শিল্প গ্রুপ জে কে প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ও ম্যানেজিং ডিরেক্টর আক্তার হোসেন গাজীকে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়। পরে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।















