সারাদেশ

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ প্রদান

  সাতক্ষীরা প্রতিনিধি ৪ জুন ২০২৬ , ৬:০০:০৫ প্রিন্ট সংস্করণ

 

সাতক্ষীরায় মাসব্যাপী অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিদপ্তর অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন, “খেলাধুলা শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাঁতার শুধু একটি খেলা নয়, এটি জীবন রক্ষার একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। তাই প্রত্যেকের সাঁতার শেখা প্রয়োজন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ইমাদুল হক খান, সাঁতার প্রশিক্ষক ও ক্রীড়া শিক্ষক জাহিদ হাসান, রফিকুল ইসলাম খান এবং মুন্সীপাড়া ক্লাবের প্রতিনিধি মো. রাশিদুজ্জামান সুমনসহ ক্রীড়া সংগঠক ও অভিভাবকরা।

প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

আরও খবর

Sponsered content