কৃষি বার্তা

মাধবপুরে ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৩১ অক্টোবর ২০২৫ , ৯:৪০:৪৭ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে আবারও মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা গোলচত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির এসআই জয়পাল চন্দ্র পাল ও এএসআই হান্নান, সঙ্গীয় ফোর্সসহ। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে সন্দেহভাজনদের তল্লাশি চালিয়ে সোহেল (৩২) নামের ওই যুবককে আটক করা হয়।

আটককৃত সোহেল হবিগঞ্জ সদর উপজেলার কামরাপুর গ্রামের মৃত হাছনের ছেলে। তল্লাশির সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সোহেল দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে হবিগঞ্জ ও আশপাশের জেলায় সরবরাহ করে আসছিলেন। তার সঙ্গে আরও কয়েকজন সহযোগীর সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্ল্যা বলেন,“আটককৃত সোহেলকে জিজ্ঞাসাবাদে একটি বড় মাদক চক্রের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

আরও খবর

Sponsered content