মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৫:১৭:৪৬ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ঢাকা মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, জেলা বিএনপি’র সদস্য সাবেক ভিপি কমর সেলিম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ও নুর আলম নুরা, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিঞা শিরন আলম, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শাহ্ আলমসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন,“জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি চক্রান্তকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সে নির্বাচনে বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”




















