প্রচ্ছদ

সাবেক কৃষি প্রতিমন্ত্রীর ছেলে সৈয়দ গালিবের মৃত্যু

  মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: ২৬ মার্চ ২০২৫ , ৪:০৮:৫৯ প্রিন্ট সংস্করণ

সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী মরহুম সৈয়দ মো. কায়সারের ছোট ছেলে, শিল্পপতি সৈয়দ মো. গালিব আহমেদ (৫৫) ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সৈয়দ মো. গালিবের চাচা, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সৈয়দ মো. গালিব মঙ্গলবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন।” চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। মৃত্যুর খবর গ্রামের বাড়ি নোয়াপাড়ায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বৃহস্পতিবার সকালে মরহুমের নামাজে জানাজা শেষে নোয়াপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।”

নাহিদ মিয়া /এমআই

আরও খবর

Sponsered content