সারাদেশ

‎সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বিরামপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

  ‎মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ২ ডিসেম্বর ২০২৫ , ৭:১৪:১৪ প্রিন্ট সংস্করণ

‎দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের আয়োজনে বিএনপি চেয়ার্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎বিরামপুর পৌর শহরের কলাবাগান হাসপাতাল রোডে অবস্থিত প্রেসক্লাব ভবনের নিজস্ব কার্যালয়ে বিরামপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎বিরামপুর প্রেসক্লাব এর সাবেক সভাপতি অধ‍্যক্ষ নুরুল ইসলাম দোয়া পরিচালনা করেন।
‎এসময় বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, আহবায়ক কমিটির সদস্য ডক্টর মুহাদ্দিস এনামুল হক, আহবায়ক কমিটির সদস্য আবু সাঈদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুসা, পবন কুমার শীল ষষ্ঠী, আব্দুর রশিদ, মাহাবুর রহমান, সেকেন্দার আলী, সামিউল আলম, রেজওয়ান আলী, আব্দুল আলীম স্বর্ণকার, নুর ইসলাম দোয়া মাহফিলের পূর্বে বাংলাদেশের রাজনীতিতে এবং দেশের উন্নয়নে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে তাঁর আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন। দোয়া মাহফিলে বিরামপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content