সারাদেশ

সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

  প্রতিনিধি ২৩ মে ২০২৬ , ১২:৪৯:২২ প্রিন্ট সংস্করণ

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৯৫ রোগী।

আজ শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ শীর্ষক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

মৃত শিশুরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবুল মিয়ার ১০ মাসের ছেলে আবিদ, সিলেট সদর উপজেলার শাহপরান থানার রফিকুল ইসলামের ১৫ মাস মাসের ছেলে আরাবি আহমদ, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফারুক মিয়ার পাঁচ মাসের ছেলে নাফি ইসলামএবং সুনামগঞ্জের দিরাই উপজেলার নিপেষ রায়ের ছয় মাসের ছেলে নিলয় রায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ রোগী। এর মধ্যে ১৪ জন করে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও মৌলভীবাজার সদর হাসপাতালে এবং ১৫ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯৫ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৯ জন এবং ওসমানী হাসপাতালে ৫৮ জন ভর্তি রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম।

আরও খবর

Sponsered content