সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মেহেরপুরে ভিজিল্যান্স ও মনিটরিং সভা অনুষ্ঠিত

  মেহেরপুর প্রতিনিধি: ১ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৫৪:১৯ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মেহেরপুরে জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, মনিটরিং টিম এবং নির্বাচনী প্রার্থীদের আচরণবিধি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবির।

সভায় নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী আচরণবিধিমালা বাস্তবায়ন এবং প্রার্থীদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং মনিটরিং টিমের দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কেও স্পষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়।

জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির তার বক্তব্যে বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থীকে আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।” তিনি আরও বলেন, নির্বাচন সংক্রান্ত কোনো অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, মনিটরিং টিমের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content